শুধু ঢাকা নয়, ক্রিকেটকে সারাদেশে ছড়িয়ে দিতে চাই: আসিফ আকবর

ঠাকুরগাঁও প্রতিনিধি

সারাবাংলা

বিসিবি পরিচালক আসিফ আকবর বলেছেন, শুধু ঢাকা নয়, ক্রিকেটকে সারা দেশে ছড়িয়ে দিতে চাই। ক্রিকেট অবকাঠামো উন্নয়ন ও

2025-11-20T17:58:18+00:00
2025-11-20T17:58:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শুধু ঢাকা নয়, ক্রিকেটকে সারাদেশে ছড়িয়ে দিতে চাই: আসিফ আকবর
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৫:৫৮ পিএম   (ভিজিট : ৬১)
X

বিসিবি পরিচালক আসিফ আকবর বলেছেন, শুধু ঢাকা নয়, ক্রিকেটকে সারা দেশে ছড়িয়ে দিতে চাই। ক্রিকেট অবকাঠামো উন্নয়ন ও খেলোয়াড় তৈরির দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ঠাকুরগাঁও জেলা স্টেডিয়াম পরিদর্শনে এসে একথা বলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও বিসিবির নব-নির্বাচিত পরিচালক আসিফ আকবর।

আজ বৃহস্পতিবার দুপুরে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম পরিদর্শন শেষে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বয়সভিত্তিক ক্রিকেট উন্নয়েন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর পরিচালক আসিফ আকবর।

তিনি বলেন, শুধু ঢাকা নয়, ঢাকার বাইরে আমরা ক্রিকেটটা ছড়িয়ে দিতে চাই। এজন্য আমরা সারা দেশের জেলাগুলোতে ক্রিকেটের অবস্থান সম্পর্কে জানতে পরিদর্শনে নেমেছি। আগের তুলনায় ক্রিকেট বোর্ডের অবস্থা অনেকটাই ভালো। 

ঠাকুরগাঁও স্টেডিয়াম নিয়ে তিনি আরও বলেন, এই স্টেডিয়ামটি অনেক ভালো পর্যায়ে রয়েছে তাই ক্রিকেটের দিক থেকে ঠাকুরগাঁও নিয়ে একটা অপার সম্ভাবনা রয়েছে। তবে স্টেডিয়ামের কিছু চাহিদা রয়েছে বিশেষ করে মেয়েদের জন্য আলাদা ড্রেসিং রুম, ইনডোর খেলার মাঠ, প্রশিক্ষণ অবকাঠামো, গ্রাউন্ড কন্ডিশন, নেট সুবিধা, একাডেমিক সম্ভাবনা এবং জেলা পর্যায়ে ক্রিকেট উন্নয়নের পরবর্তী সংস্কার সহ প্রয়োজনীয় সকল উপকরণ খুব শীঘ্রই বিসিবির মাধ্যমে পাবে এমন আশ্বাস দেন তিনি।

আসিফ আকবর বলেন, সীমান্ত ঘেষা জেলা হওয়ায় মাদকের দিক থেকে ঠাকুরগাঁও অনেকটাই এগিয়ে আছে। যুব সমাজকে মাদকের ছোবল থেকে বাঁচাতে আমরা স্কুল মাদ্রাসা থেকে শুরু করে শিক্ষার্থীদের জন্য আমরা কাজ করে যাচ্ছি। বিভিন্ন বয়সের বাচ্চাদের জন্য আলাদা আলাদা বিভাগ তৈরি করে তাদের খেলাধুলার সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। এজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এসময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর ডিরেক্টর হাসানুজ্জামান, জিডির সদস্য সচিব আরমানুল ইসলাম, বিসিবির আম্পায়ার সাকিরসহ অন্যান্যরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy