নারীরা ভোটের মাধ্যমে একটি দলের মিথ্যাচারের জবাব দিবে: খায়ের ভূঁইয়া

স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর

সারাবাংলা

লক্ষ্মীপুর-২ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া, একটি দল বাড়িতে-বাড়িতে গিয়ে। নির্বাচনী প্রচারণার নামে। মানুষকে ভুল

2025-11-20T18:06:09+00:00
2025-11-20T18:06:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নারীরা ভোটের মাধ্যমে একটি দলের মিথ্যাচারের জবাব দিবে: খায়ের ভূঁইয়া
স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৬:০৬ পিএম   (ভিজিট : ৬৭)
X

লক্ষ্মীপুর-২ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া, একটি দল বাড়িতে-বাড়িতে গিয়ে। নির্বাচনী প্রচারণার নামে। মানুষকে ভুল বুঝাচ্ছে। ইসলামের অপব্যাখা করছে। ধর্মের দোহাই দিয়ে, ভোট চাচ্ছে। কিন্তু গ্রামের নারীরা খুবই সচেতন ও জ্ঞানী। তারা মিথ্যাচারের জবাব ভোটের মাধ্যমে দিতে ঐক্যবদ্ধ হয়েছে। আমাদের প্রত্যেকটি নির্বাচনী প্রোগ্রামে, নারীদের উপস্থিতি বেড়েছে পূর্বের চেয়ে কয়েকগুণ। 

বৃহস্পতিবার দুপুরে টুমচর ইউনিয়নে নির্বাচনী প্রচারণার সময় সাংবাদিকদের কথাগুলো বলেন আবুল খায়ের ভূঁইয়া। এসময় তিনি ওই ইউনিয়নের বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন। 

আবুল খায়ের ভূঁইয়া বলেন, লক্ষ্মীপুর-২ আসনে বিগত ১৭ বছর টেকসই উন্নয়ন হয়নি। উন্নয়ন প্রকল্পের নামে আওয়ামী লীগ টাকা লুট করেছে। এমপি থাকাকালীন যে উন্নয়ন কাজগুলো করেছি, এখনও তাই রয়েছে। আসলে, বিএনপি মানেই উন্নয়ন। আওয়ামী লীগ হচ্ছে দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীদের দল। বিএনপি দেশের মানুষকে নিয়ে চিন্তা করে। দেশের উন্নয়নে কাজ করে। আগামীতে সরকার গঠন করলে অগ্রাধিকারের ভিত্তিতে টুমচরে রাস্তাঘাট, শিক্ষা, ব্রীজ-কালভার্ট, কৃষি উন্নয়ন সহ সকল সেক্টরে উন্নয়ন করবে। 

নির্বাচনী প্রচারণাকালে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকন, সেক্রেটারি মহিউদ্দিন পাটোয়ারী বিটু, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান ভুটু   যুবদল নেতা আমির আহমেদ রাজু, ইউনিয়ন যুবদলের সভাপতি মুক্তার হোসেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy