আদমদীঘিতে তারেক রহমানের জন্মদিনে স্বেচ্ছাসেবক দলের শীতবস্ত্র বিতরণ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

সারাবাংলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষ্যে আদমদীঘি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এতিম খানার শিক্ষার্থিদের মাঝে শীতবস্ত্র

2025-11-20T19:15:30+00:00
2025-11-20T19:15:30+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আদমদীঘিতে তারেক রহমানের জন্মদিনে স্বেচ্ছাসেবক দলের শীতবস্ত্র বিতরণ
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৭:১৫ পিএম   (ভিজিট : ১০৯)
X

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষ্যে আদমদীঘি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এতিম খানার শিক্ষার্থিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

বিকেলে আদমদীঘি আদমিয়া হাফেজিয়া মাদরাসা ও এতিম খানায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসাবে এই শীতবস্ত্র বিতরণ করেন ও বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী আব্দুল মহিত তালুকদার। 

আদমদীঘি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, বগুড়া জেলা সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, বিএনপি নেতা মোকলেছার রহমান, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, সিহাব চৌধুরী, তামিম হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ সভাপতি জুয়েল রানা, বুলু মাহমুদ, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, মিলন হোসেন, ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, কৃষকদলের সদস্য সচিব রায়হান, যুগ্ম আহবায়ক রুবেল সরদার প্রমুখ। এই এতিম খানায় শতাধিক শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করেন প্রধান অতিথি।

অপরদিকে সান্তাহার পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে সান্তাহার বি.পি উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ ও পৌর শহরের বিভিন্ন এলাকায় ময়লা আবর্জনা পরিষ্কার কর্মসুচী পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু। 

উপস্থিত ছিলেন সান্তাহার পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মানিক হোসেন, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ লিয়ন, সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম সাগর, মাহফুজুর রানা, তুহিন চৌধুরি, মারুফ হোসেন, রজব হোসেন, শ্রী নিমাই, সোহাগ হোসেন, মামুন হোসেনসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবর্গ।










Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy