প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৭:৪০ পিএম আপডেট: ২০.১১.২০২৫ ৭:৪৫ পিএম (ভিজিট : ৮১)

X
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় শ্রমিকের ছদ্মবেশে একটি পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে আইয়ুব আলী (৬০) নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার মধ্যরাতে উপজেলার মাদার্শা ইউনিয়নের আদর্শগ্রাম এলাকা থেকে থাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আয়ুব আলী উপজেলার মাদার্শা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত আলা উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আয়ুব আলী কিছুদিন আগেও তার পার্শ্ববর্তী একটি বাড়ি থেকে স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ নগদ অর্থ লুট করেন।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, মাদার্শা পাহাড়ি এলাকা থেকে ডাকাত সদস্য আয়ুব আলীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।