চাঁপাইনবাবগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ৮টি গরু জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকার চোরাচালান প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা ভোর থেকে সকাল পর্যন্ত টানা অভিযান চালিয়ে ভারতীয়

2025-11-20T19:53:22+00:00
2025-11-20T19:53:22+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ৮টি গরু জব্দ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৭:৫৩ পিএম   (ভিজিট : ১৪৯)
X

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকার চোরাচালান প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা ভোর থেকে সকাল পর্যন্ত টানা অভিযান চালিয়ে ভারতীয় ৮টি গরু জব্দ করেছে। চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার দুপুরে ৫৩ বিজিবির এক প্রেসনোটে জানানো হয়, চোরাকারবারীরা ভারত থেকে গবাদিপশু এনে নদীতে ভাসিয়ে বা বিভিন্ন স্থানে লুকিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পর্তিষার ভোর ৪টা ৩০ মিনিট থেকে সকাল ৭টা পর্যন্ত মনোহরপুর, জহুরপুর ও জহুরপুরটেক বিওপির বিশেষ টহলদল সদর ও শিবগঞ্জ থানার সূর্যনারায়নপুর ও দূর্লভপুর ইউনিয়নের
দূর্লভপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ৮টি ভারতীয় গরু জব্দ করে। পরে জব্দ করা গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়। 

চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত এলাকায় সব ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে সর্বদা সতর্ক রয়েছে বিজিবি। দায়িত্বপূর্ণ এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান রোধে বিজিবির এ অভিযান অব্যাহত থাকবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy