চট্টগ্রামে এক্সপ্রেসওয়ে থেকে গাড়ি ছিটকে পড়ে নিহত ১

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রাম নগরের বন্দর থানাধীন নিমতলা এলাকায় এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়েছে ব্যক্তিগত গাড়ি। এ ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন,

2025-11-20T19:58:56+00:00
2025-11-20T19:58:56+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে এক্সপ্রেসওয়ে থেকে গাড়ি ছিটকে পড়ে নিহত ১
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৭:৫৮ পিএম   (ভিজিট : ৭২)
X

চট্টগ্রাম নগরের বন্দর থানাধীন নিমতলা এলাকায় এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়েছে ব্যক্তিগত গাড়ি। এ ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন, এছাড়াও আহত হয়েছেন অন্তত চারজন।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সিএমপির বন্দর থানার ওসি তদন্ত সিরাজুল ইসলাম জানান, পতেঙ্গা থেকে শহরের দিকে যাওয়ার পথে এক্সপ্রেসওয়ে থেকে একটি প্রাইভেট কার ছিটকে নিচে পড়ে যায়। এ সময় পথচারী শফিক (৫৫) গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নেওয়ার পর মারা যান। তিনি বন্দরের কর্মী বলে জানা গেছে।

ভয়াবহ এ দুর্ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন জানিয়ে ওসি তদন্ত বলেন, আহতদের উদ্ধার করে আগ্রাবাদের ইসলামী ব্যাংক হাসপাতালে পাঠানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy