ধানের শীষকে বিজয়ী করতে দলবদ্ধভাবে কাজ করতে হবে: ইঞ্জিনিয়ার মন্জুরুল আহসান

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

ধানের শীষ প্রতীক বিজয় করতে দলবদ্ধভাবে কাজ করতে হবে বলেন আহবান করেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি'র মনোনীত প্রার্থী

2025-11-20T21:22:14+00:00
2025-11-20T21:22:14+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ধানের শীষকে বিজয়ী করতে দলবদ্ধভাবে কাজ করতে হবে: ইঞ্জিনিয়ার মন্জুরুল আহসান
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৯:২২ পিএম   (ভিজিট : ১৫৭)
X

ধানের শীষ প্রতীক বিজয় করতে দলবদ্ধভাবে কাজ করতে হবে বলেন আহবান করেন বাংলাদেশ জাতীয়বাদী দল  বিএনপি'র মনোনীত প্রার্থী সাবেক চার বারের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মন্জুরুল আহসান মুন্সী।   

তিনি বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা জেলার দেবিদ্বার পৌরসভার মরিচাকান্দা জিয়া স্মৃতি আদশ উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি নির্বাচনী প্রচরণায় ও উঠান বৈঠক অনুষ্ঠানে এসব কথা বলেন।  

এসময় তিনি আরও বলেন, আপনারা কেন বিএনপিকে ভোট দেন। স্বাধীনতার ঘোষক জিয়ার রহমানের আদর্শকে লালন করি বলে ধানের শীষ প্রতীক ভোট দেই এবং বিএনপি করি।

বিএনপি নেতা মোঃ সুলতান আহমদ সভাপতিত্বে মোঃ বিল্লাল হোসেন এর সঞ্চলনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উঃ জেলার বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার রেজবিউল আহসান মুন্সী। 

বক্তব্য রাখেন-  দেবিদ্বার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বিএনপির  সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ভুলু পাঠান, দেবিদ্বার উপজেলা বিএনপির সাবেক  সাংগঠনিক সম্পাদক  সাহাজ উদ্দিন (সাজু), উপজেলা সাবেক সহ সভাপতি সুধন ডিলার,  উপজেলা বিএনপির (প্রস্তাবিত) সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, কুমিল্লা উঃ জেলার মহিলা দলের সভাপতি নেত্রী সুফিয়া বেগম, দেবিদ্বার পৌর বিএনপির( প্রস্তাবিত) মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক (প্রস্তাবিত) মোঃ হারুন রশীদ মাষ্টার, পৌর বিএনপির  সাধারন সম্পাদক আঃ রহিম, দেবিদ্বার উপজেলা যুবদলের  সাবেক আহবায়ক আঃ রহমান, সাবেক যুগ্ম আহবায়ক গাজী রুহুল সালাউদ্দিন (চেয়ারম্যান), রসুলপুর ইউনিয়ন বিএনপি সভাপতি ডাঃ আবদুল আউয়াল, সাধারণ সম্পাদক জালাল উদ্দীন ভূইয়া, দেবিদ্বার পৌর বিএনপির (প্রস্তাবিত) যুগ্ম সাধারণ সম্পাদক নুর আহম্মদ, ১নং ওয়ার্ড বিএনপরর সাধারণ সম্পাদক মোঃ  রহিম।  

এসময় আরো উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ডের সভাপতি প্রফেসার কবির আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ ওয়াসিম, সাবেক ছাত্রদল নেতা আতিকুর রহমান, দেবিদ্বার পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইউছুফ রাজ, সাবেক হোসেন, জহিরসহ আরও অনেকে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy