ভূমিকম্পে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন

নরসিংদী প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে অগ্নিকাণ্ড ঘটেছে। আজ শুক্রবার সকালে ভূমিকম্পের সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে জাতীয়

2025-11-21T17:24:40+00:00
2025-11-21T17:24:40+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ভূমিকম্পে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৫:২৪ পিএম   (ভিজিট : ১১৬)
X

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে অগ্নিকাণ্ড ঘটেছে। আজ শুক্রবার সকালে ভূমিকম্পের সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে জাতীয় গ্রিডের সাবস্টেশনের যন্ত্রাংশ আগুনে পুড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল শহিদ বলেন, খবর পেয়ে পলাশ ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় অল্প সময়ের মধ্যে এ আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. এনামুল হক জানান, ভূমিকম্পের সময় এই আগুনের ঘটনা ঘটে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, নরসিংদীসহ দেশের বিভিন্ন জেলায় আজ ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে। সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত তীব্র ভূমিকম্পে আতঙ্কিত লোকজন হুড়োহুড়ি করে ঘর থেকে সড়কে নেমে আসে। এতে জেলার শতাধিক মানুষ আহত হয়েছে বলে জানা গেছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy