কুড়িগ্রামে বিজিবির অভিযানে মাদকসহ মোটরসাইকেল আটক

লাবিবা রওনক রচনা, কুড়িগ্রাম

সারাবাংলা

কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলা সীমান্ত ও সদরের যাত্রাপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে গাঁজা, ভারতীয় মদসহ ১টি মোটরসাইকেল জব্দ

2025-11-21T18:31:17+00:00
2025-11-21T18:31:17+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কুড়িগ্রামে বিজিবির অভিযানে মাদকসহ মোটরসাইকেল আটক
লাবিবা রওনক রচনা, কুড়িগ্রাম
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৬:৩১ পিএম   (ভিজিট : ৭২)
X

কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলা সীমান্ত ও সদরের যাত্রাপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে গাঁজা, ভারতীয় মদসহ ১টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। 

শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক। এর আগে শুক্রবার রাতে এ গুলো জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, বিশেষ আভিযানিক ১টি দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজা ও ২৩ বোতল মদসহ ১টি মোটরসাইকেল আটক করে।

এ ব্যাপারে কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানী পণ্য পাচাররোধে সদর দপ্তর বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্দেশনা মোতাবেক কুড়িগ্রাম ২২ বিজিবি জিরো টলারেন্স নীতি অবলম্বন করে আসছে। যা পরবর্তীতেও অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy