ঘাটাইলে শহীদ সালাউদ্দিন সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত

টাঙ্গাইল প্রতিনিধি

সারাবাংলা

বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাউদ্দিন সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়েছে৷ এ উপলক্ষে শুক্রবার

2025-11-21T20:06:36+00:00
2025-11-21T20:06:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘাটাইলে শহীদ সালাউদ্দিন সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৮:০৬ পিএম   (ভিজিট : ১৮১)
X

বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাউদ্দিন সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়েছে৷ এ উপলক্ষে শুক্রবার বিকেলে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। 

প্রথমে জাতীয় সঙ্গীত পরিবেশের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুরু করা হয়। এসময় অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাসহ অতিথিদের অভ্যর্থনা জানান  ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইলের এরিয়া কমান্ডার মেজর জেনারেল হোসাইন আল মোরশেদ। পরে কেক কেটে সশস্ত্র বাহিনী দিবস উৎযাপন করা হয়৷ 

প্রধান অতিথি ছিলেন ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইলের এরিয়া কমান্ডার মেজর জেনারেল হোসাইন আল মোরশেদ।

এসময় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি 'বীর উত্তম সুলতান মাহমুদ'এর এয়ার অফিসার কমান্ডিং শরিফুল ইসলামসহ বীর মুক্তিযোদ্ধাগণ, শহিদ পরিবারের সদস্যবৃন্দ, সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, সশস্ত্র বাহিনীর প্রাক্তন সদস্যগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হোসাইন আল মোরশেদ বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপশি সশস্ত্র বাহিনী দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে মানুষের পাশে দাড়িয়েছে। একইসাথে জাতীয় পর্যায়ে যেকোনো দুর্যোগ মোকাবিলা, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং বিভিন্ন দেশগঠনমূলক কর্মকান্ডে সশস্ত্র বাহিনীর অবদান তুলে ধরেন। 

সেই সাথে তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার মাধ্যমে আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার বিষয়ে আলোকপাত করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy