গাজীপুরে শিক্ষক পরিবারের ওপর হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

গাজীপুর সদর প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুর সদর উপজেলার মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এ.কে. এম আঃ বারীর দুই ছেলের ওপর সন্ত্রাসী

2025-11-21T20:53:46+00:00
2025-11-21T20:53:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাজীপুরে শিক্ষক পরিবারের ওপর হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
গাজীপুর সদর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৮:৫৩ পিএম   (ভিজিট : ৯০)
X

গাজীপুর সদর উপজেলার মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এ.কে. এম আঃ বারীর দুই ছেলের ওপর সন্ত্রাসী হামলায় দোষীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। 

শুক্রবার সকাল সাড়ে ১১টায় উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন মনিপুর বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে তারা অভিযোগ করেন, স্থানীয় ভূমিদস্যু, সন্ত্রাসী, চাঁদাবাজ শাহ জালাল এবং দুই সহোদর রিপন, সোহাগ ও স্থানীয় শামীম এরা এলাকায় সন্ত্রাসী প্রকৃতির লোক। এদের মদদদাতা হলেন হাজী মোতালেব। যিনি শাহজালাল, রিপন ও শামীমের পিতা। গত ৫ আগস্টের পর থেকেই এরা এলাকায় ত্রাস সৃষ্টি করে সাধারণ মানুষের জমি দখল ও চাঁদাবাজি করে আসছে। গত শুক্রবার শাহজালাল বাহিনীর হামলার শিকার হয়ে সাবেক প্রধান শিক্ষক আঃ বারীর দুই ছেলে মহসিন ও মজনু পঙ্গু হাসপাতালে ভর্তি হয়েছেন।

এসময় বিক্ষোভকারীরা "মনিপুর এলাকায় সন্ত্রাসীদের ঠাই নাই" বলে স্লোগান দিতে থাকেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy