শনিবার চট্টগ্রাম সফরে আসছেন জামায়াত আমির

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান শনিবার (২২ নভেম্বর) চট্টগ্রাম সফরে আসছেন। তার সফর ঘিরে চট্টগ্রামজুড়ে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক

2025-11-21T21:03:22+00:00
2025-11-21T21:03:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শনিবার চট্টগ্রাম সফরে আসছেন জামায়াত আমির
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৯:০৩ পিএম   (ভিজিট : ৯৮)
X

জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান শনিবার (২২ নভেম্বর) চট্টগ্রাম সফরে আসছেন। তার সফর ঘিরে চট্টগ্রামজুড়ে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান শনিবার (২২ নভেম্বর) চট্টগ্রাম মহানগরীতে গুরুত্বপূর্ণ সফরে আসছেন। তাঁর সফর ঘিরে পুরো নগরীর নেতাকর্মী ও ইসলামী আন্দোলনের সমর্থকদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

দিনের কর্মসূচি অনুযায়ী, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বিকাল ২টা ৩০ মিনিট থেকে ৩টার মধ্যে হেলিকপ্টারযোগে চকবাজারের ঐতিহাসিক প্যারেড ময়দানে অবতরণ করবেন। সেখান থেকে সড়কপথে তিনি আকবর শাহ থানার আল জামিয়াতুল ইসলামিয়া (পূর্ব ফিরোজ শাহ কলোনি) বড় মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। 

এরপর সন্ধ্যা ৬টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।.

মহানগর জামায়াত বিশ্বাস করে- আমীরের এই সফর চট্টগ্রামের সাংগঠনিক অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচন করবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy