মান্দায় তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর মান্দায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে

2025-11-21T21:48:32+00:00
2025-11-21T21:48:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মান্দায় তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৯:৪৮ পিএম   (ভিজিট : ২৩০)
X

নওগাঁর মান্দায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার প্রসাদপুর বাজারে প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এসময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামশুল ইসলাম বাদলের সঞ্চালনায় ও বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব কাজী আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, মান্দা উপজেলা বিএনপির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম এ মতীন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৫নং গণেশপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী (বাবুল)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ.কে.এম নাজমুল হক নাজু, সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডাঃ ইকরামুল বারী টিপু, জেলা ওলামা দলের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সবুজ প্রমূখ।

এসময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কুসুম্বা ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম মোর্শেদ চৌধুরী, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও ভালাইন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউন্নবী হুদা,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট মিজানুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল হালিম দুলাল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সহিদুজ্জামান সালেকসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy