শক্তিশালী ভূমিকম্পে চার জেলায় নিহত বেড়ে ১১

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে এপর্যন্ত ১১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে-

2025-11-21T22:27:42+00:00
2025-11-21T22:27:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শক্তিশালী ভূমিকম্পে চার জেলায় নিহত বেড়ে ১১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ১০:২৭ পিএম   (ভিজিট : ৩৯৫)
X

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে এপর্যন্ত ১১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে- ঢাকায় ৪ জন, গাজীপুরে ১ জন, নারায়ণগঞ্জে ১ জন এবং নরসিংদীতে ৫ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি সারাদেশে পাঁচ শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।

আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী- ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭, উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী।

রাজধানী ঢাকায় নিহত ৪
বংশালের কসাইটুলী এলাকায় একটি পাঁচতলা ভবনের রেলিং ভেঙে নিচে পড়ে তিন পথচারী নিহত হন। নিহতদের মধ্যে হাজি আব্দুল রহিম (৪৭) ও মেহরাব হোসেন রিমন (১৩) ছিলেন সম্পর্কে বাবা-ছেলে। একই ঘটনায় মায়ের সঙ্গে বাজার করতে গিয়ে নিহত হন সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের শিক্ষার্থী রাফি।

এদিকে মুগদায় ভূমিকম্পে নির্মানাধীন একটি ভবনের ছাদের রেলিং ধসে মাকসুদ (৫০) নামের এক নিরাপত্তাকর্মীর মৃত্যুর খবরও পাওয়া গেছে।

নারায়ণগঞ্জে দেয়াল ধসে শিশুর মৃত্যু
রূপগঞ্জে গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ এলাকায় ভূমিকম্পের সময় কুলসুম বেগম (৩০) নামের এক মহিলা তার শিশুকে কোলে নিয়ে দৌড়ে বাইরে বের হলে সড়কের পাশে থাকা একটি সীমানাপ্রাচীর ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই ১০ মাসের শিশু ফাতেমার মৃত্যু হয়।

গাজীপুরে যুবকের মৃত্যু
কালীগঞ্জের নাগরী ইউনিয়নে ভূমিকম্পের সময় গাছ থেকে পড়ে গিয়ে সুজিৎ দাস (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। গাছ থেকে পড়ার পর তাকে উদ্ধার করে কালীগঞ্জ সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এছাড়া শাদেরগাঁও জামে মসজিদের দুটি গম্বুজ কাত হয়ে গেছে। পাশাপাশি বিভিন্ন স্থানে ফাটল দেখা গেছে। নবনির্মিত সাদেরগাঁও চারতলা বিশিষ্ট স্কুলে বেশ কয়েকটি ফাটল দেখা গেছে।

নরসিংদীতে নিহত ৫
সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের গাবতলি নামক স্থানে নির্মাণাধীন ভবনের মালামালের নিচে চাপা পড়ে আহত হলে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয় হাফেজ ওমর (৮) নামের এক শিশু ও তার পিতা দেলোয়ার হোসেন উজ্জ্বলকে (৩৭)। সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রথমে শিশুটিকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার বাবা উজ্জ্বলও মারা যান। 

অপরদিকে, জেলার পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের মালিতা পশ্চিমপাড়া গ্রামের কাজেম আলী ভূঁইয়া (৭৫) নামক এক বৃদ্ধ মাটির ঘরের নিচে চাপা পড়েন এবং পরবর্তীতে তাকে জেলা হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করেন।

একইসময়ে পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের ইসলামপাড়া নয়াপাড়া গ্রামের বাসিন্দা নাসিরউদ্দিন (৬০) ভূমিকম্পের সময় ফসলি জমি থেকে আতঙ্কিত হয়ে দৌড়ে আসার পথে রাস্তা থেকে নিচে লাফ দিয়ে পড়ে মারা যান বলে জানান স্থানীয়রা।

এছাড়াও শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের আজকিতলা (পূর্বপাড়া) গ্রামে ফোরকান ভূমিকম্পের সময় গাছ থেকে পড়ে যান। এরপর তাকে তাৎক্ষণিক নরসিংদী জেলা হাসপাতালে নিলে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়। সেখানে নেয়ার পথে রাস্তায় মৃত্যুবরণ করেন তিনি।







Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy