পাবনায় পূর্ববিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

স্টাফ রিপোর্টার, পাবনা

সারাবাংলা

পাবনা সদর উপজেলার রাজাপুরে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে জীবন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।শুক্রবার রাত সাড়ে দশটার

2025-11-22T12:20:10+00:00
2025-11-22T12:20:10+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পাবনায় পূর্ববিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন
স্টাফ রিপোর্টার, পাবনা
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ১২:২০ পিএম   (ভিজিট : ৪৮)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

পাবনা সদর উপজেলার রাজাপুরে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে জীবন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। 

শুক্রবার রাত সাড়ে দশটার মধ্যে ক্যালিকো কটন মিলের পাশে এ হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জীবন পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের রাজাপুর গ্রামের সুজনের ছেলে। 

পুলিশ জানায়, দীর্ঘদিনের পূর্ব বিরোধের জেরে শুক্রবার রাতে জীবনের ওপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। হামলাকারীরা তাকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথেই তার মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy