ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে ঐতিহাসিক: ইসি সানাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে একটি ঐতিহাসিক নির্বাচন। যার মাধ্যমে গণতন্ত্রের পুনঃসূচনা হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল

2025-11-22T12:26:31+00:00
2025-11-22T12:26:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে ঐতিহাসিক: ইসি সানাউল্লাহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ১২:২৬ পিএম   (ভিজিট : ১১০)
 নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।সংগৃহীত ছবি
X

নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।সংগৃহীত ছবি

ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে একটি ঐতিহাসিক নির্বাচন। যার মাধ্যমে গণতন্ত্রের পুনঃসূচনা হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

শনিবার সকালে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস এর কর্মশালায় একথা বলেন তিনি। ইসি সানাউল্লাহ জানান, একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন দিতে প্রস্তুত বর্তমান নির্বাচন কমিশনার। তবে আগামী জাতীয় নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতৎপরতা ও এআই-এর অপব্যবহার ঠেকাতে নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ রয়েছে।

এছাড়াও রেকর্ডসংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি। ইসি সানাউল্লাহ বলেন, তারা সবাই একটি ঐতিহাসিক নির্বাচনের অংশীদার হতে চায়।





  বিষয়:   নির্বাচন  ইসি সানাউল্লাহ 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy