দূর্গম পাহাড়ি এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এর মাটিরাঙ্গা সেনা জোনের নিয়মিত আর্থ-সামাজিক ও উন্নয়ন কর্মসূচীর আওতায় মাটিরাঙ্গার অত্যন্ত

2025-11-22T13:00:31+00:00
2025-11-22T13:00:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দূর্গম পাহাড়ি এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ১:০০ পিএম   (ভিজিট : ৩৩)
X

বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এর মাটিরাঙ্গা সেনা জোনের নিয়মিত আর্থ-সামাজিক ও উন্নয়ন কর্মসূচীর আওতায় মাটিরাঙ্গার অত্যন্ত দূর্গম এলাকার জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। 


শনিবার (২২ নভেম্বর) সকালে মাটিরাঙ্গা জোন আওতাধীন দেওয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন তৌফিক ও মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: ফারিয়া প্রায় দুই শতাধিক পাহাড়ি বাঙ্গালী জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।


এ সময় মাটিরাঙ্গা জোনের উর্ধতন কর্মকর্তাগন উপস্থিত সেবা প্রদানকারীদের সাথে কৌশল বিনিময় করেন।


মাটিরাঙ্গা জোনের দায়িত্বপূর্ণ এলাকায়  সেনাবাহিনীর মানবিক কার্যক্রম ইতিবাচক সাড়া ফেলেছে। বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পাওয়া উপকারভো‌গিরা মাটিরাঙ্গা সেনা জো‌নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ক‌রে সেনাবাহিনীর সাফল‌্য কামনা ক‌রেন।


উপস্থিত সেনাবাহিনীর কর্মকর্তা সকলের উদ্দেশ্যে বলেন, আমাদের এই অঞ্চলের পাহাড়ি এবং বাঙ্গালীদের মাঝে অত্যন্ত সোহার্দ্যপূর্ণ সহাবস্থান ও সু-সসম্পর্ক বিদ্যমান রয়েছে। যা সত্যিই প্রশংসার দাবিদার। আপনারা এই সু-সম্পর্ক বজায় রাখবেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy