কুমিল্লা-৯ আসনে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. সৈয়দ একেএম সরওয়ার

2025-11-22T16:15:57+00:00
2025-11-22T16:15:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুমিল্লা-৯ আসনে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৪:১৫ পিএম   (ভিজিট : ১৪৭)
X

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকীর নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা।
 
শনিবার (২২ নভেম্বর) সকালে লাকসাম স্টেডিয়াম থেকে শুরু হওয়া এ শোভাযাত্রায় প্রায় তিন হাজার মোটরসাইকেল অংশ নেয় বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।

শোডাউনটি লাকসাম স্টেডিয়াম থেকে শুরু হয়ে লাকসাম বাজারের গুরুত্বপূর্ণ সড়ক, নরপাটি বাজার, ফুলগাঁও বাজার, শোকতলা বাজার, মনোহরগঞ্জ উপজেলার খিলা বাজার, নাথেরপেটুয়া বাজার, বিপুলাসার বাজার, লক্ষণপুর বাজার, বাইশগাঁও বাজার, হাসনাবাদ বাজার, মান্দারগাঁও বাজার, মনোহরগঞ্জ বাজার, পোমগাঁও বাজার, শান্তির বাজার, বেড়নাইয়া বাজার, লাকসাম উপজেলার মাওলানা সাহেবের বাজার, মুদাফরগঞ্জ বাজার, বিজরা বাজার, অশ্বদিয়া বাজার, নোয়াপাড়া বাজার, জংশন বাজার হয়ে ফের লাকসাম স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। 

পুরো শোভাযাত্রাজুড়ে নেতাকর্মীরা দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে নানা স্লোগান দেন এবং হাতে দাঁড়িপাল্লা প্রতীকের প্ল্যাকার্ড ধারণ করেন। রাস্তায় দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের উদ্দেশে ছাদখোলা গাড়ি থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানান ড. একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী। 

শোডাউনের প্রধান অতিথি হিসেবে বক্তব্যে সরওয়ার সিদ্দিকী বলেন, দুর্নীতি ও অবিচারমুক্ত একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনই আমাদের প্রধান অঙ্গীকার। মানুষকে শান্তি, নিরাপত্তা ও সম্মানজনক জীবন দিতে হলে ন্যায়শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। 

তিনি আরও বলেন, নির্বাচিত হলে মনোহরগঞ্জ লাকসামের দুই উপজেলার, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং মাদক ও সন্ত্রাস দমনে কার্যকর উদ্যোগ নেয়া হবে ইনশাআল্লাহ। লাকসাম পৌরসভা জামায়াতের আমির ও মনোহরগঞ্জ উপজেলা পরিষদে জামায়াত মনোনীত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মুহা. জয়নাল আবেদীন পাটোয়ারীর পরিচালনায় শোডাউনে বক্তব্য রাখেন, সাবেক সচিব এফএম সোলাইমান চৌধুরী, কুমিল্লা জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এডভোকেট বদিউল আলম সুজন, বিজনেস ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মনোহরগঞ্জ উপজেলা পরিষদে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. হামিদুর রহমান সোহাগ।

এসময় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা নুরুন্নবীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, এই গণসমর্থন আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy