গণভোটের প্রস্তুতি নিতে ইসির কাছে সরকারের চিঠি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নির্বাচন কমিশনকে (ইসি) গণভোটের প্রস্তুতি নিতে চিঠি দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ ক্ষেত্রে জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন

2025-11-22T17:01:02+00:00
2025-11-22T17:01:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গণভোটের প্রস্তুতি নিতে ইসির কাছে সরকারের চিঠি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৫:০১ পিএম   (ভিজিট : ৪৮)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

নির্বাচন কমিশনকে (ইসি) গণভোটের প্রস্তুতি নিতে চিঠি দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ ক্ষেত্রে জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করতে বলা হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, সরকার চিঠি দিয়ে জানিয়েছে, গণভোট করা ইসির দায়িত্ব। এ ক্ষেত্রে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট করার জন্য বলা হয়েছে।
 
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সম্প্রতি বলেছেন, সরকার থেকে আনুষ্ঠানিক নির্দেশনা পেলে গণভোট নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেব।

প্রসঙ্গত, আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দিয়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট করতে চায় ইসি।





  বিষয়:   গণভোট  ইসি  অন্তর্বর্তী সরকার  নির্বাচন 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy