টঙ্গীতে বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ

টঙ্গী (গাজীপুর )প্রতিনিধি

সারাবাংলা

টঙ্গী পূর্ব থানা বিএনপি র উদ্ধোগে গাজীপুর সিটি করপোরেশনের ৪৩ নং ওয়ার্ডে রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখায় ঘোষিত তারেক

2025-11-22T17:08:39+00:00
2025-11-22T17:08:39+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ
টঙ্গী (গাজীপুর )প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৫:০৮ পিএম   (ভিজিট : ১১১)
X

টঙ্গী পূর্ব থানা বিএনপি র উদ্ধোগে গাজীপুর সিটি করপোরেশনের ৪৩ নং ওয়ার্ডে রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখায় ঘোষিত তারেক রহমানের  ৩১ দফা বাস্তবায়ন কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর ঘোষিত ৩১ দফার রূপরেখা জনগণের মাঝে তুলে ধরতে এ আয়োজন করা হয়।

এসময় কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি ও গাজীপুর-৬ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ধানের শীষের প্রতীকী নেতা আলহাজ্ব মোঃ সালাউদ্দিন সরকারের নেতৃত্বে উপস্থিত ছিলেন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সফল সভাপতি সরাফত হোসেন ও টঙ্গী পূর্ব থানা বিএনপির আহবায়ক সদস্য বি এম শামীম এর দিক নির্দেশনায় কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা টঙ্গীর বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের হাতে লিফলেট পৌঁছে দেন এবং দলের ঘোষিত ৩১ দফা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। গণসংযোগ চলাকালে স্থানীয় জনগণের সমস্যাবলী শোনা হয় এবং বিএনপির পরিকল্পনা তাদের সামনে উপস্থাপন করেন। 
 
গাজীপুর মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ও তরুন সমাজসেবক,  গাজীপুর সিটি করপোরেশনের ৪৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ সম্রাট শাহ্।

স্থানীয় নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণে পুরো কর্মসূচি উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy