ভূমিকম্পে মেট্রোরেলের ক্ষয়ক্ষতি নিয়ে যা জানালেন ডিএমটিসিএল এমডি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ভূমিকম্পে ঢাকার মেট্রোরেল ব্যবস্থায় কোনো ক্ষতি হয়েছে কি না, তা খুঁজে বের করতে অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন মেট্রোরেলের

2025-11-22T17:29:45+00:00
2025-11-22T17:29:45+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ভূমিকম্পে মেট্রোরেলের ক্ষয়ক্ষতি নিয়ে যা জানালেন ডিএমটিসিএল এমডি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৫:২৯ পিএম   (ভিজিট : ১২৩)
X

ভূমিকম্পে ঢাকার মেট্রোরেল ব্যবস্থায় কোনো ক্ষতি হয়েছে কি না, তা খুঁজে বের করতে অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন মেট্রোরেলের নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। 

শনিবার (২২ নভেম্বর) একটি গণমাধ্যমকে এ কথা জানান তিনি।

ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনায় কোনো ক্ষতি হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে ফারুক আহমেদ বলেন, ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার ক্ষতি হয়নি। নির্ধারিত সময় যাত্রী পরিবহন স্বাভাবিক আছে। তারপরও কোথাও কোনো ক্ষতি হয়েছে কি না, তা বের করতে অনুসন্ধান চলছে।

গতকাল শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে তীব্র এক ভূমিকম্প আঘাত হানে ঢাকা ও এর আশেপাশে। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। এই ভূমিকম্পে পুরান ঢাকার একটি ভবনের রেলিং ভেঙে পড়ে নিহত হন তিনজন। এছাড়া, মুগদার মদিনাবাগে নির্মাণাধীন ভবনের রেলিং ধসে পড়ে মারা যান আরেকজন। সেইসঙ্গে নরসিংদীতে ৬ জন এবং নারায়ণগঞ্জে একজন প্রাণ হারান এ ভূমিকম্পে।

ডিএমটিসিএল সূত্র জানায়, ওই সময়ে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। তবে বিকেলে আবার ট্রেন চলাচল শুরু হয়। ভূমিকম্পের পরপরই রেল চলাচলের পথ ও স্টেশন পর্যবেক্ষণ শুরু করে ডিএমটিসিএল। তখন যাত্রী পরিবহনের আগে উত্তরা ও মতিঝিল থেকে দুটি পরীক্ষামূলক ট্রেন চালানো হয়। কিন্তু কোথাও কোনো ত্রুটি ধরা পড়েনি।





  বিষয়:   ভূমিকম্প  মেট্রোরেল 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy