ঢাকায় ভূমিকম্পে ১৪ ভবনের ক্ষতি: জেলা প্রশাসন

জাতীয়

ঢাকার বিভিন্ন এলাকায় হওয়া শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৪টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঢাকা জেলা প্রশাসন

2025-11-22T17:28:15+00:00
2025-11-22T17:28:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাকায় ভূমিকম্পে ১৪ ভবনের ক্ষতি: জেলা প্রশাসন
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৫:২৮ পিএম   (ভিজিট : ১০৫)
X

ঢাকার বিভিন্ন এলাকায় হওয়া শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৪টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঢাকা জেলা প্রশাসন এই ক্ষতির প্রাথমিক তালিকা প্রকাশ করেছে।

তবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য এখনও পাওয়া যায়নি। ঢাকা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. সালাহ উদ্দিন-আল-ওয়াজেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

তালিকাটি ভূমিকম্পের পরপরই প্রস্তুত করা একটি প্রাথমিক ধারণা মাত্র।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিস্তারিত তদন্ত সম্পন্ন হলে ক্ষতিগ্রস্ত ভবনের সংখ্যা বাড়তে পারে এবং তখন সঠিক ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত এই তালিকায় মহানগরীর ১৪টি স্থান ও স্থাপনার নাম উল্লেখ করা হয়েছে। তালিকা অনুযায়ী, ক্ষতিগ্রস্ত হওয়া ভবনগুলোর মধ্যে অন্যতম হলো, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের একটি ভবন। এছাড়াও মালিবাগ চৌধুরী পাড়া, আরমানিটোলা, স্বামীবাগ, সূত্রাপুর, বনানী, কলাবাগান, বসুন্ধরা, নদ্দা, দক্ষিণ বনশ্রীতে একটি করে ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আর মোহাম্মদপুর, খিলগাঁও, বাড্ডা, সিপাহীবাগ এবং মগবাজারেও (মধুবাগ) একটি করে ভবন ক্ষতিগ্রস্ত হয়।

এরমধ্যে আরমানিটোলার বংশাল কসাইটুলি এলাকায় ভূমিকম্পের সময় একটি সাততলা ভবনের ছাদের রেলিং ধসে চার পথচারী গুরুতর আহত হন। এরমধ্যে হাস্পাতালে নেওয়া হলে চিকিৎসকরা তিন জনকে মৃত ঘোষণা করেন।










Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy