শাহ আমানত বিমানবন্দরে যাত্রীর ব্যাগে সিগারেট ও ক্রিম উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস শাখা দুবাই থেকে দেশে ফেরা দুই যাত্রীর ব্যাগ থেকে প্রায় দুই শত

2025-11-22T17:38:55+00:00
2025-11-22T17:38:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শাহ আমানত বিমানবন্দরে যাত্রীর ব্যাগে সিগারেট ও ক্রিম উদ্ধার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৫:৩৮ পিএম   (ভিজিট : ৮২)
X

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস শাখা দুবাই থেকে দেশে ফেরা দুই যাত্রীর ব্যাগ থেকে প্রায় দুই শত কার্টুন সিগারেট ও আমদানি নিষিদ্ধ ক্রিম জব্দ করেছে ।

শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি–১৪৮ অবতরণের পর এক যৌথ অভিযানে এসব পণ্য উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কাস্টমস, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস ইন্টেলিজেন্সের সমন্বিত অভিযানে যাত্রী মো. ফখরুল ইসলাম (পাসপোর্ট নং A02066261) ও মো. আশরাফুল ইসলামের (পাসপোর্ট নং A00519130) লাগেজ তল্লাশি করা হয়। এতে পাওয়া যায় ১৯৯ কার্টুন বিদেশি সিগারেট এবং ২৫০ পিস আমদানি নিষিদ্ধ গৌরী ক্রিম।

কাস্টমস সূত্র জানায়, জব্দকৃত ১৯৯ কার্টুন মন্ড সিগারেটের বিপরীতে ৬ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা শুল্ক আদায়যোগ্য রাজস্ব হিসাব করা হয়েছে। সিগারেটগুলো ডিক্লারেশন মিসড (DM) মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, যাত্রী দুজনকে আটক না করে কাস্টমস শাখা মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। নিয়মিত নজরদারির অংশ হিসেবে অভিযানে এসব পণ্য জব্দ করা হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তা ও সুশাসন নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy