নার্স ও মিডওয়াইফদের অধিকার এবং স্বতন্ত্র অধিদপ্তর বিলুপ্তির অপচেষ্টার প্রতিবাদে মহাসমাবেশ

কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি

জাতীয়

নার্সিং ও মিডওয়াইফারি পেশার ইতিহাস ও অগ্রগতির প্রতীক, স্বতন্ত্র নার্সিং প্রশাসন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে নার্স

2025-11-22T19:25:30+00:00
2025-11-22T19:25:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নার্স ও মিডওয়াইফদের অধিকার এবং স্বতন্ত্র অধিদপ্তর বিলুপ্তির অপচেষ্টার প্রতিবাদে মহাসমাবেশ
কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৭:২৫ পিএম   (ভিজিট : ৭৩)
X

নার্সিং ও মিডওয়াইফারি পেশার ইতিহাস ও অগ্রগতির প্রতীক, স্বতন্ত্র নার্সিং প্রশাসন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে নার্স ও মিডওয়াইফদেরকে ভিন্ন অধিদপ্তরের সাথে একীভূত করার জনস্বাস্থ্য বিরোধী অপচেষ্টার প্রতিবাদে এবং দীর্ঘদিনের ন্যায্য দাবিগুলো অবিলম্বে বাস্তবায়নের দাবিতে এক বিশাল নার্স-মিডওয়াইফ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দেশের সর্বস্তরের নার্স ও মিডওয়াইফদের অংশগ্রহণে এই সমাবেশ ঢাকার জাতীয় প্রেসক্লাব চত্বরে সকাল ১০টায় শুরু হয়।

বাংলাদেশ নার্সেস  এসোসিয়েশন (বিএনএ) জাতীয় নির্বাহী পরিষদ ও  বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি(  বিএমএস) জাতীয় নির্বাহী পরিষদ আয়োজিত বাংলাদেশ ভার্সেস অ্যাসোসিয়েশন সভাপতি ডক্টর মোহাম্মদ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক কবি ফরহাদ মজহর। 

নার্সিং ও মিডওয়াইফারি পেশা বিশ্বজুড়ে স্বাস্থ্যসেবার একটি অপরিহার্য অংশ হিসেবে স্বীকৃত। রোগীর যথাযথ সেবা নিশ্চিত করা, সেবার মান উন্নত করা এবং বিজ্ঞানভিত্তিক সেবা ব্যবস্থাপনার ক্ষেত্রে নার্সদের অবদান অনস্বীকার্য। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের নার্সিং সেবা নানা প্রতিকূলতা মোকাবিলা করেও এগিয়ে চলেছে।

তবে, প্রশাসনিক অব্যবস্থাপনা, উচ্চ শিক্ষা ও গবেষণার পৃষ্ঠপোষকতার অভাব এবং উচ্চ শিক্ষিত, দক্ষ কর্মীদের যথাসময়ে পদোন্নতি বা মূল্যায়ন না করার কারণে দেশের নার্সিং ব্যবস্থাপনা এখনও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। নার্সিং শিক্ষা ও সেবার ক্ষেত্রেও রয়েছে নানাবিধ অবমূল্যায়ন, বৈষম্য ও অব্যবস্থাপনা।

১৯৭৭ সালে প্রতিষ্ঠিত স্বতন্ত্র নার্সিং প্রশাসন, যা পরবর্তীতে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে উন্নীত হয়, তার দীর্ঘ পথচলায় এখনও বাস্তবায়িত হয়নি অধিদপ্তরের নিয়োগবিধি, অর্গানোগ্রাম, স্ট্যান্ডার্ড সেট-আপ এবং ক্যারিয়ার প্ল্যান (Career Path)।

সর্বশেষ, গত সেপ্টেম্বর ২০২৪ সালে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু ১৪ মাস অতিবাহিত হওয়ার পরও এই আশ্বাস পূরণ না হওয়ায় সর্বস্তরের নার্স ও মিডওয়াইফগণের মধ্যে তীব্র হতাশা, অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে।

জনকল্যাণমুখী স্বাস্থ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে একটি জনবান্ধব নার্সিং সেবা ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। এই পেশার উন্নয়নে যথাযথ মূল্যায়ন না করার কারণে যেমন দেশের জনগণ সঠিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি রেমিট্যান্স অর্জনের একটি বিশাল সুযোগ হাতছাড়া হচ্ছে (বহির্বিশ্বে দক্ষ নার্সদের বিপুল চাহিদা রয়েছে)।

প্রায় ৪৮ বছরের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে এগিয়ে চলা স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরের নিয়ন্ত্রণে নেওয়ার খবর সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়। স্বাস্থ্যসেবায় কর্মরত মোট জনবলের প্রায় অর্ধেক জনবল এই অধিদপ্তরের অধীনে কর্মরত। এমন খবরে নার্স, মিডওয়াইফ এবং নন-নার্স কর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্বতন্ত্র অধিদপ্তর বিলুপ্তির এই জনস্বার্থ এবং নার্স-মিডওয়াইফ স্বার্থ বিরোধী অপচেষ্টা অবিলম্বে পরিহারের জন্য সমাবেশে জোর দাবি জানানো হয়।

সমাবেশ থেকে নার্স ও মিডওয়াইফদের নিম্নোক্ত আট দফা দাবি অবিলম্বে বাস্তবায়নের আহ্বান জানানো হয়:

১. অবিলম্বে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের জন্য নিয়োগবিধি, অর্গানোগ্রাম, স্ট্যান্ডার্ড সেট-আপ এবং ক্যারিয়ার প্ল্যান অনুমোদন ও বাস্তবায়ন করতে হবে। ২. গ্র্যাজুয়েট নার্সদের জন্য প্রফেশনাল বিসিএস (BCS) চালু করতে হবে। ৩. অধিদপ্তরে নার্সিং সুপারভাইজার এবং নার্সিং ইন্সট্রাক্টর পদগুলো ৯ম গ্রেডে উন্নীত করতে হবে। ৪. নার্সদের পরবর্তী উচ্চতর পদগুলোতে (৯ম হতে ৪র্থ গ্রেড) ভূতাপেক্ষভাবে পদ প্রমার্জনের মাধ্যমে পদোন্নতিসহ সুপারনিউমারারি পদোন্নতি দিতে হবে। ৫. ডিপ্লোমা নার্স-মিডওয়াইফদের সনদকে স্নাতক (পাশ) সমমান দিতে হবে। ৬. নার্স-মিডওয়াইফদের ঝুঁকিভাতা প্রদান করতে হবে এবং চাপিয়ে দেওয়া নার্সিং ইউনিফর্ম পরিবর্তন করতে হবে। ৭. বেসরকারি স্বাস্থ্যসেবা এবং নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে নার্স নিয়োগের ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট নিয়োগ-বিধি ও মানসম্মত বেতন কাঠামো তৈরি করতে হবে। পাশাপাশি অপ্রশিক্ষিত ও নিবন্ধনবিহীন কর্মীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। ৮. শয্যা, রোগী ও চিকিৎসক অনুপাতে নার্স-মিডওয়াইফদের পদ সৃজন ও নিয়োগ দিতে হবে।

বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) এবং বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস)-এর জাতীয় কার্যনির্বাহী পরিষদের যৌথ উদ্যোগে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনগুলোর পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, যদি দাবিগুলো বাস্তবায়িত না হয় এবং অধিদপ্তর বিলুপ্তির অপচেষ্টা অব্যাহত থাকে, তবে নিজেদের অস্তিত্ব রক্ষায় দেশজুড়ে কঠোর কর্মসূচি ঘোষণা ও বাস্তবায়ন ছাড়া তাদের কোনো বিকল্প থাকবে না। উদ্ভূত সকল পরিস্থিতির দায়ভার সংশ্লিষ্ট বিভাগ, প্রশাসন ও ব্যক্তিকেই বহন করতে হবে বলেও সতর্ক করে দেওয়া হয়।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy