ড্যাব-এর উদ্যোগে তারেক রহমানের ৩১ দফা নিয়ে আলোচনা সভা আগামীকাল

কাজী দীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি

জাতীয়

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে আগামীকাল ২৩ নভেম্বর ২০২৫ তারিখ রোজ: রবিবার,

2025-11-22T19:27:46+00:00
2025-11-22T19:27:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ড্যাব-এর উদ্যোগে তারেক রহমানের ৩১ দফা নিয়ে আলোচনা সভা আগামীকাল
কাজী দীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৭:২৭ পিএম   (ভিজিট : ৯৪)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে আগামীকাল ২৩ নভেম্বর ২০২৫ তারিখ রোজ: রবিবার, সকাল ১১.০০ ঘটিকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়- বিএমইউ (সাবেক পিজি) এর মিলন হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ‘‘জনাব তারেক রহমানের ৩১ দফায় আগামীর রাষ্ট্র ভাবনা এবং স্বাস্থ্য ব্যবস্থা প্রেক্ষাপট’’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী জনাব আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও ড্যাব এর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার; বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ডা. জিয়া হায়দার।
 
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করবেন ড্যাব এর সম্মানিত সভাপতি অধ্যাপক ডাঃ হারুন আল রশীদ ও সঞ্চালনা করবেন ড্যাব এর সম্মানিত মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল।

এছাড়াও, কেন্দ্রীয় ড্যাব এর উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী উক্ত সভায় অংশগ্রহণ করবেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy