আরব আমিরাত সফর শেষে দেশে ফিরেছেন বিমানবাহিনী প্রধান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সংযুক্ত আরব আমিরাতে সরকারি সফর শেষে দেশে ফিরেছেন। সফরকালে তিনি

2025-11-22T20:06:37+00:00
2025-11-22T20:06:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আরব আমিরাত সফর শেষে দেশে ফিরেছেন বিমানবাহিনী প্রধান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৮:০৬ পিএম   (ভিজিট : ১০১)
X

বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সংযুক্ত আরব আমিরাতে সরকারি সফর শেষে দেশে ফিরেছেন। সফরকালে তিনি দুবাই ইন্টারন্যাশনাল এয়ার চিফস কনফারেন্স ২০২৫ এবং দুবাই এয়ার শো ২০২৫-এ অংশ নেন।

শনিবার (২২ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বিমানবাহিনী প্রধান হাসান মাহমুদ খাঁন সংযুক্ত আরব আমিরাতের এয়ারফোর্স ও এয়ার ডিফেন্সের কমান্ডারের আমন্ত্রণে গত ১৬ ও ২০ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে সফর করেন। সফর শেষে ২০ নভেম্বর তিনি দেশে ফেরেন।

সফরকালে বিমানবাহিনী প্রধান বিভিন্ন দেশের বিমানবাহিনী প্রধান এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক ব্যক্তিদের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা ও মতবিনিময় করেন।

আইএসপিআর আরও জানায়, বিমানবাহিনী প্রধানের এ সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে, যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।

উল্লেখ, বিমানবাহিনী প্রধান এ সরকারি সফরের উদ্দেশ্যে গত ১৫ নভেম্বর ঢাকা ত্যাগ করেছিলেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy