নির্বাচনে সরকারকে সহযোগিতার আশ্বস্ত সেনাপ্রধানের

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সরকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতার ব্যাপারে আশ্বস্ত করলেন সেনা বাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।সশস্ত্র বাহিনী দিবস

2025-11-23T11:55:02+00:00
2025-11-23T12:13:12+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নির্বাচনে সরকারকে সহযোগিতার আশ্বস্ত সেনাপ্রধানের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৩ নভেম্বর, ২০২৫, ১১:৫৫ এএম  আপডেট: ২৩.১১.২০২৫ ১২:১৩ পিএম  (ভিজিট : ৫৯)
 সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সংগৃহীত ছবি
X

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সংগৃহীত ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সরকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতার ব্যাপারে আশ্বস্ত করলেন সেনা বাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। 

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রোববার (২৩ নভেম্বর) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, সামনের দিনে দেশ একটি নির্বাচনে যাচ্ছে। একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আমরা সরকারকে সহযোগিতা করব, নির্বাচন কমিশনকেও সহযোগিতা করব।

তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুযায়ী দেশের স্বার্থে, দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে বাংলাদেশ সেনাবাহিনী।

এর আগে, বীরত্বপূর্ণ কাজ ও বাহিনীতে অসামান্য অবদানের জন্য ৬৪ সেনাসদস্যকে পদক এবং ৭৫ মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা দেওয়া হয়। 

এ সময় ২০২৪-২০২৫ ও ২০২৫-২০২৬ অর্থবছরে বিভিন্ন অবদানের জন্য ৯ জনকে ‘সেনাবাহিনী পদক’, ১৭ জনকে ‘অসামান্য সেবা পদক’ এবং ৩৮ সেনাসদস্যকে ‘বিশিষ্ট সেবা পদক’ প্রদান করা হয়।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy