সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের বন্দরে বসুন্ধরা সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে অন্তত ৬ শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধ শ্রমিকদের উদ্ধার করে জাতীয় বার্ন

2025-11-23T13:30:14+00:00
2025-11-23T13:33:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৬
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ নভেম্বর, ২০২৫, ১:৩০ পিএম  আপডেট: ২৩.১১.২০২৫ ১:৩৩ পিএম  (ভিজিট : ৫০)
X

নারায়ণগঞ্জের বন্দরে বসুন্ধরা সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে অন্তত ৬ শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধ শ্রমিকদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বন্দর থানার মদনগঞ্জে বসুন্ধরা সিমেন্ট কারখানায় এই দুর্ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দগ্ধরা হলেন, ফেনী জেলার বাসিন্দা নাহিদ হাসান (২২), পাবনা জেলার বাসিন্দা কামাল হোসেন (৪৫), নোয়াখালী জেলার বাসিন্দা তাইজুল ইসলাম (৩৫), জামালপুর জেলার বাসিন্দা ফেরদৌস (৩৫), কুষ্টিয়া জেলার বাসিন্দা তোরাব আলী (৫৫) ও নারায়ণগঞ্জের আতিকুর রহমান (৪২)। তাদের মধ্যে নাহিদ হাসান ৪০ শতাংশ, কামাল হোসেন ২৬ শতাংশ, তাইজুল ১২ শতাংশ, ফেরদৌস ১০ শতাংশ, তোরাব ১৬ শতাংশ এবং আতিকুরের ২৭ শতাংশ শরীর পুড়ে গেছে।

দগ্ধ শ্রমিকদের হাসপাতালে নিয়ে আসা কারখানার কর্মচারী আবদুর রহিম বলেন, সন্ধ্যা ৭ টার দিকে বিকট শব্দে সিমেন্ট কারখানার বয়লার বিস্ফোরণ হয়। সেখান থেকে ৬ জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। এরপর তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, ৬ জনের শরীরই দগ্ধ হয়েছে এবং শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের চিকিৎসা চলছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, বয়লার রুমে উত্তপ্ত কয়লা ছিটকে কয়েকজন শ্রমিকের গায়ে পড়ে। এতে ছয়জন দগ্ধ হয়েছে। কয়লা গায়ে ছিটকে পড়লেও আগুন না ধরায় কারখানা কর্তৃপক্ষ আমাদের জানাননি। পরে খোঁজ পেয়ে তাদের সাথে যোগাযোগ করা হয়। ঘটনাস্থলে গিয়ে তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy