পোরশায় বিএনপির নির্বাচনী জনসভা

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর পোরশায় বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে উপজেলার সারাইগাছী প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ

2025-11-23T20:42:21+00:00
2025-11-23T20:42:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পোরশায় বিএনপির নির্বাচনী জনসভা
পোরশা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ নভেম্বর, ২০২৫, ৮:৪২ পিএম   (ভিজিট : ১১৭)
X

নওগাঁর পোরশায় বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে উপজেলার সারাইগাছী প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তফিজুর রহমান। 

প্রধান বক্তা ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ। এতে সভাপতিত্ব উপজেলা বিএনপির সহসভাপতি মোদাচ্ছের রহমান। 

উপজেলা সাধারন সম্পাদক সাদেকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাইরুল আলম গোল্ডেন, জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম বেলাল, নিয়ামতপুর উপজেলা বিএনপির নেত্রী মোছা: ফরিদা বেগম, সাপাহার উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুর নূর ও সাধারন সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), জেলা যুবদলের আহবায়ক মাসুদ হায়দার টিপু ও সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, পোরশা উপজেলা যুবদলের আহবায়ক ইকবাল হোসেন শাহ্, তেঁতুলিয়া ইউনিয়ন যুবদলের সদস্য শাহ্ মাসুদ পারভেজসহ পোরশা, সাপাহার ও নিয়ামতপুর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy