সাতক্ষীরার কালীগঞ্জে ভূমিহীনদের শেষ আশ্রয় রক্ষায় মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি

সারাবাংলা

সাতক্ষীরার কালিগঞ্জবাসী উন্নয়ন চাই কিন্তু প্রয়োজনের অতিরিক্ত বসতভিটা ভেঙে নয় ‌এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা

2025-11-23T20:47:16+00:00
2025-11-23T20:47:16+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সাতক্ষীরার কালীগঞ্জে ভূমিহীনদের শেষ আশ্রয় রক্ষায় মানববন্ধন
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ নভেম্বর, ২০২৫, ৮:৪৭ পিএম   (ভিজিট : ৭৮)
X

সাতক্ষীরার কালিগঞ্জবাসী উন্নয়ন চাই কিন্তু প্রয়োজনের অতিরিক্ত বসতভিটা ভেঙে নয় ‌এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা  ফুলতলা মোড়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

রবিবার (২৩ নভেম্বর) কালীগঞ্জে উচ্ছেদ অভিযানের হতদরিদ্র ভূমিহীন পরিবারের মাথা গোঁজার শেষ আশ্রয় রক্ষায় ফুলতলা মোড়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে হতদরিদ্র ভূমিহীন পরিবারের সদস্যরা বলেন, কালিগঞ্জ উপজেলা ফুলতলা মোড় সংলগ্ন বাজার গ্রাম মৌজাতে  সড়ক ও জনপদ অধিদপ্তরের ২০০ বিঘার অধিক জমি রয়েছে যেখানে ৭০ বছর ধরে স্থানীয় জনগণ বসতভিটা গড়ে তুলেছে । সড়ক ও জনপদ অধিদপ্তর এই ৭০ বছরে কখনো কোনোভাবে কাউকে বলে নাই এই জমি তাদের। হঠাৎ এখন এসে তাদের জমি তারা দাবি করছে এবং উচ্ছেদ অভিযানের জন্য মাইকিং করেছে। এই এলাকায় ৪০০ অধিক পরিবার এখন এই অল্প সময় কোথায় যাবে? সড়ক ও জনপদের এই জমির মধ্যে অনেক জমি জনগণের নামে রেকর্ডভুক্ত হয়েছে। সড়ক ও জনপদ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, জেলা প্রকৌশলী, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দাবি- সড়ক নির্মাণের জন্য যতটুকু জায়গা প্রয়োজন ততটুকু জায়গা নিয়ে স্থানীয় মানুষদের বসবাসের সুযোগ করে দিন ‌।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy