সিন্ডিকেট রুখতে খুলনায় মোবাইল হ্যান্ডসেট বিক্রি বন্ধ

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

মোবাইল হ্যান্ডসেটের বাজারে সিন্ডিকেট গঠনের চেষ্টা প্রতিহত করতে খুলনায় সব মোবাইল মার্কেট বন্ধ রেখে মানববন্ধন করেছেন মোবাইল ব্যবসায়ীরা।

2025-11-24T12:03:02+00:00
2025-11-24T12:07:18+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সিন্ডিকেট রুখতে খুলনায় মোবাইল হ্যান্ডসেট বিক্রি বন্ধ
ব্যবসায়ীদের মানববন্ধন
খুলনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ১২:০৩ পিএম  আপডেট: ২৪.১১.২০২৫ ১২:০৭ পিএম  (ভিজিট : ৩০৩)
X

মোবাইল হ্যান্ডসেটের বাজারে সিন্ডিকেট গঠনের চেষ্টা প্রতিহত করতে খুলনায় সব মোবাইল মার্কেট বন্ধ রেখে মানববন্ধন করেছেন মোবাইল ব্যবসায়ীরা। সোমবার (২৪ নভেম্বর) সকাল থেকে দোকান বন্ধ রেখে খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে খুলনা মহানগর মোবাইল ফোন ও অ্যাক্সেসরিজ ব্যবসায়ী মালিক সমিতির উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন খুলনা মহানগর মোবাইল ফোন অ্যাক্সেসরিজ ব্যবসায়ী সমিতির সভাপতি কায়েসুল আজাদ শাকিল এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম পল্টু। এতে আমিনুল ইসলাম রনি, খোরশেদ আলম, মাকসুদ রানা মুরাদ, মো. নুর ইসলাম সরদার, আজিজুল আমিন, ইমরান হাসান, মো. বেলাল হোসেন, নিহাল আহম্মদ হিরা, মোস্তফা কামাল, শাহনাজ আলী জনিসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ব্যবসায়ীরা জানান, মোবাইল হ্যান্ডসেট আমদানিতে ৫৭ শতাংশ শুল্ক আরোপ ও ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর সিস্টেম চালুর সিদ্ধান্ত ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী এবং সাধারণ ব্যবহারকারীদের জন্য বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে। তাদের মতে, এই নীতি কার্যকর হলে মোবাইলের দাম লাগামহীনভাবে বেড়ে যাবে, দেশে প্রযুক্তিগত পশ্চাদপদতা সৃষ্টি হবে এবং ব্যবসার বড় অংশ একচেটিয়া নিয়ন্ত্রণে চলে যাবে।

তারা অভিযোগ করেন, দেশের ৬০–৭০ শতাংশ ক্ষুদ্র ব্যবসায়ীকে বাদ দিয়ে মাত্র ৩০ শতাংশ প্রভাবশালী ব্যবসায়ী বাজার দখলের চেষ্টা চালাচ্ছে। বর্তমানে দেশের মোবাইল বাজার মাত্র ৮–৯ জন লাইসেন্সধারীর হাতে কেন্দ্রীভূত, যা ২০ কোটি মানুষের দেশের জন্য অযৌক্তিক। বাজারে সুষ্ঠু প্রতিযোগিতা ও ভারসাম্য নিশ্চিত করতে লাইসেন্স সংখ্যা পাঁচ হাজারে উন্নীত করার দাবি জানান তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, কিছু প্রভাবশালী মুনাফাখোর গোষ্ঠী এনইআইআর সিস্টেমকে অপব্যবহার করে বাজারে মনোপলি গড়ে তুলতে চাইছে। এতে ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যবসা হারাবে এবং সাধারণ মানুষকে বেশি দামে ফোন কিনতে বাধ্য হতে হবে। তারা স্লোগান দেন—“সিন্ডিকেট মানি না, মানব না। ভোক্তাদের দুর্ভোগ কেন? জবাব চাই, দিতে হবে।”






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy