সরকার দুই-আড়াই মাস আছে, ভালো দৃষ্টান্ত রেখে যাব: পরিবেশ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে।সোমবার (২৪ নভেম্বর)

2025-11-24T12:22:00+00:00
2025-11-24T12:22:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সরকার দুই-আড়াই মাস আছে, ভালো দৃষ্টান্ত রেখে যাব: পরিবেশ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ১২:২২ পিএম   (ভিজিট : ৫৩)
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সংগৃহীত ছবি
X

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সংগৃহীত ছবি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে।

সোমবার (২৪ নভেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ আদালতে ই-পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রিজওয়ানা বলেন, আমাদের সরকার আর দুই-আড়াই মাস আছে। এই সময়ের মধ্যেই একটা ভালো দৃষ্টান্ত রেখে যাবে।

পরিবেশ উপদেষ্টা বলেন, ই-পারিবারিক আদালতের মাধ্যমে কাগজবিহীন একটি বিচারব্যবস্থার দিকে আমরা এগুলাম। যে নারী ও শিশুরা নির্যাতন ও পারিবারিক সহিংসতার শিকার তাদের জন্য সম্ভাবনা নিয়ে আসবে এ আদালত। অনেক আবেদন ব্যবস্থা অনলাইন থাকলেও, তা অনলাইনে করা যায় না। ই-পারিবারিক আদালতের সার্ভার যাতে ডাউন না থাকে সেদিকে নজর দিতে হবে। এ বিষয়ে আইনজীবীদের প্রতিও আহ্বান রইল।

তিনি আরও বলেন, ইটভাটা ভাঙতে চাইলে বাধা দেওয়া হয়। যেকোনো সিদ্ধান্ত নিলে পদে পদে বাধার সৃষ্টি হয়।





  বিষয়:   পরিবেশ উপদেষ্টা  সৈয়দা রিজওয়ানা 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy