যশোরে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৩৫) যুবক নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে শহরতলীর ধর্মতলা এলাকায় রেলক্রসিং অতিক্রমের

2025-11-24T12:26:51+00:00
2025-11-24T12:26:51+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
যশোরে ট্রেনের ধাক্কায় যুবক নিহত
যশোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ১২:২৬ পিএম   (ভিজিট : ৪৬)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

যশোরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৩৫) যুবক নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে শহরতলীর ধর্মতলা এলাকায় রেলক্রসিং অতিক্রমের সময় এ দুর্ঘটনা ঘটে। আজ সোমবার সকালে রেলপুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।


যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান জানান, খুলনা থেকে ঢাকাগামী নকশিকাঁথা ট্রেনটি রাত দেড়টার দিকে যশোর রেলস্টেশন ছেড়ে যায়। এরপর ধর্মতলা রেলক্রসিংয়ে পৌঁছালে অজ্ঞাত এক ব্যক্তি রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় নিহত হন। সকালে খবর পেয়ে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। 


তিনি আরো জানান, আশপাশের স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদ করে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এছড়া পিবিআই এর মাধ্যমে মৃত ব্যক্তির ফিঙ্গার ম্যাচিং করা হয়। কিন্তু ফিঙ্গার ম্যাচিং হয়নি। সিআইডি কর্তৃক নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





  বিষয়:   যশোর  ট্রেন  যুবক নিহত 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy