মুন্সিগঞ্জ-১ আসনের বিএনপি প্রার্থী মো: আব্দুল্লাহর মতবিনিময় সভা
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ১:১৩ পিএম (ভিজিট : ১১৪)

X
মুন্সিগঞ্জ ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী জেলার ও বিভিন্ন উপজেলায় কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
সোমবার দুপুরে সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য বিএনপির মনোনীত প্রার্থী শেখ মো: আব্দুল্লাহর সভাপতিত্বে সিরাজদিখান উপজেলায় গোপালপুর গ্রামে তার নিজ বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হায়দার আলী, শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান, দপ্তর সম্পাদক শফিউল আলম আজম প্রমুখ।