চট্টগ্রামে কম্বল কারখানায় ভয়াবহ আগুন

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রাম নগরীর কদমতলীতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।আজ সোমবার

2025-11-24T15:13:04+00:00
2025-11-24T16:18:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে কম্বল কারখানায় ভয়াবহ আগুন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৩:১৩ পিএম  আপডেট: ২৪.১১.২০২৫ ৪:১৮ পিএম  (ভিজিট : ১৩৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

চট্টগ্রাম নগরীর কদমতলীতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

আজ সোমবার (২৪ নভেম্বর) দুপুর ২টার দিকে কোতোয়ালি থানার কদমতলীর পোড়া মসজিদ এলাকায় ভবনটির পঞ্চম তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপসরকারী পরিচালক আলমগীর হোসেন তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গুদামে কম্বল রাখা ছিল। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণের কাজ শুরু করে। সাতটি ইউনিট সেখানে কাজ করছে।

আলমগীর হোসেন আরও বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, কদমতলী পোড়া মসজিদের পাশের পাঁচতলা ভবনের চতুর্থ তলার কম্বলের গোডাউনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করছে।

কীভাবে আগুন লেগেছে তা এ মুহূর্তে নিশ্চিত হওয়া যায়নি। কম্বল থাকায় আগুন দ্রুত গোডাউনজুড়ে ছড়িয়ে পড়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy