শেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা

শেরপুর প্রতিনিধি

সারাবাংলা

শেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে শেরপুর জেলা পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে জেলা পুলিশের উদ্যোগে

2025-11-24T19:52:52+00:00
2025-11-24T19:52:52+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৭:৫২ পিএম   (ভিজিট : ৮৪)
X

শেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে শেরপুর জেলা পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে জেলা পুলিশের উদ্যোগে নভেম্বর  মাসের কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম সভাপতিত্বে কল্যাণ সভায় পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।

জেলার সকল পুলিশ সদস্যদের বিবিধ কল্যাণ সাধনের লক্ষ্যে বিগত কল্যাণ সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। 

পরে চলতি মাসে আবেদনের প্রেক্ষিতে পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ ও কর্মক্ষেত্রে সম্মুখীন হওয়া সুবিধা-অসুবিধা এবং সমস্যাগুলো বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা পুলিশ সুপার কাছে তুলে ধরেন।

পুলিশ সুপার  ধৈর্য ধরে সকলের বক্তব্য শোনেন ও সমস্যা সমাধানের লক্ষ্যে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি গঠনমূলক আলোচনা করে  সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। এছাড়াও সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনমুখী পুলিশিং এর উপর জোর দেওয়া হয়েছে। 

সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম এর সঞ্চালনায় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  মোঃ মিজানুর রহমান ভূঁঞা; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  নাসরিন আক্তার; সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, সকল থানার অফিসার ইনচার্জ  ইন্সপেক্টর (তদন্ত) সহ জেলার সকল ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক, কোর্ট ও থানা হতে আগত পুলিশ সদস্যগণ এবং সিভিল ষ্টাফগণ উপস্থিত ছিলেন।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy