ডোমারে খামারিদের মাঝে উন্নত জাতের ঘাসের বীজ বিতরণ
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ১:৩৩ পিএম (ভিজিট : ৫৫)

X
নীলফামারীর ডোমারে সুফল ভোগী খামারিদের মাঝে উন্নত জাতের ঘাসের বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে প্রাণী পুষ্টি উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের আওতায় ডোমার উপজেলার ১০টি ইউনিয়নের দু'জন করে মোট ২০জন সুফল ভোগী খামারিদের মাঝে ১০শতাংশ জমিতে লিগুমিনাস জাতীয় ঘাস চাষ (খেসারী ডাল) চাষের জন্য ১কেজি ঘাসের বীজ, ৫কেজি ইউরিয়া সার, আড়াই কেজি টিএসপি সার, ১কেজি বেড়ার নেট, সাইনবোর্ড ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোঃ ওসমান গনি।