দুই সন্তানকে গলা কেটে হত্যার পর মায়ের আত্মহত্যা

বগুড়া প্রতিনিধি

সারাবাংলা

বগুড়ার শাজাহানপুরে ঘর থেকে এক নারীর ঝুলন্ত ও তার দুই সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (২৫ নভেম্বর)

2025-11-25T13:47:19+00:00
2025-11-25T13:53:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুই সন্তানকে গলা কেটে হত্যার পর মায়ের আত্মহত্যা
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ১:৪৭ পিএম  আপডেট: ২৫.১১.২০২৫ ১:৫৩ পিএম  (ভিজিট : ৭২)
X

বগুড়ার শাজাহানপুরে ঘর থেকে এক নারীর ঝুলন্ত ও তার দুই সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার মাঝিড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক। 

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে নিহত নারীর বয়স (৩০), দুই সন্তানের মধ্যে এক ছেলে (৭ মাস) ও এক মেয়ে (৭ বছর) রয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সকালে মা ও দুই শিশু ঘুম থেকে না ওঠায় ও দরজা বন্ধ দেখে তাদের ডাকাডাকি করেন স্বজনরা। পরে ঘরের দরজা খুলে মায়ের ঝুলন্ত মরদেহ ও বিছানায় দুই শিশুর গলাকাটা মরদেহ দেখতে পান তারা। এরপর পুলিশে খবর দেওয়া হয়।

তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy