রামগঞ্জে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে হত্যা

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুরের রামগঞ্জে দাবিকৃত চাঁদা না দেয়ায় মো. ইউসুফ হোসেনের (৩৮) ছুরিকাঘাতে আনোয়ার হোসেন নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।মঙ্গলবার

2025-11-25T14:54:10+00:00
2025-11-25T14:54:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রামগঞ্জে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে হত্যা
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ২:৫৪ পিএম   (ভিজিট : ৯৬)
X

লক্ষ্মীপুরের রামগঞ্জে দাবিকৃত চাঁদা না দেয়ায় মো. ইউসুফ হোসেনের (৩৮) ছুরিকাঘাতে আনোয়ার হোসেন নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার ৯নং ভোলাকোট ইউনিয়নের সাহারপাড়া গ্রামের ব্যাপারী বাড়ির আনোয়ারের চা দোকানে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, ভোলাকোট ইউনিয়ন যুবদলের কর্মী, এলাকার চিহ্নিত সন্ত্রাসী ইউসুফ দীর্ঘদিন যাবৎ সাহারপাড়া গ্রামের ব্যাপারী বাড়ির চা দোকানদার ও মুদি ব্যবসায়ী আনোয়ার হোসেনের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। কিন্তু আনোয়ার চাঁদা দিতে সব সময়ই অপারগতা প্রকাশ করেন। মঙ্গলবার সকাল ১০টায় দাবিকৃত চাঁদার টাকা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আনোয়ারের বুকে ও পিঠে ইউসুফ উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে আনোয়ারকে রামগঞ্জ সরকারি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে রামগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কবির হোসেন কানন জানান, ইউসুফ যুবদলের একজন কর্মী। উপজেলার বিভিন্ন প্রোগ্রামে তাকে অংশগ্রহণ করতে দেখেছি।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারী জানান, দাবিকৃত চাঁদা পরিশোধ না করায় বাগবিতণ্ডার একপর্যায়ে ইউসুফ ছুরিকাঘাতে আনোয়ারকে হত্যা করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করেছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy