স্মৃতিস্তম্ভে আঁকা মীর মুগ্ধের ছবির মুখে ‘কালি’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় একটি স্মৃতিস্তম্ভে অঙ্কিত জুলাই শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ছবির মুখে কালি মাখানো হয়েছে। কে বা কারা

2025-11-25T14:59:24+00:00
2025-11-25T14:59:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্মৃতিস্তম্ভে আঁকা মীর মুগ্ধের ছবির মুখে ‘কালি’
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ২:৫৯ পিএম   (ভিজিট : ৮৪)
X

ব্রাহ্মণবাড়িয়ায় একটি স্মৃতিস্তম্ভে অঙ্কিত জুলাই শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ছবির মুখে কালি মাখানো হয়েছে। কে বা কারা এমনটা করেছে তা জানা যায়নি।

সোমবার রাত থেকে আজ মঙ্গলবার ভোরের মধ্যে কোনো এক সময় এ ঘটনা হয়ে থাকতে পারে বলে ধারণা স্থানীয়দের।

জানা গেছে, চিনাইর আঞ্জুমান আরা স্কুল অ্যান্ড কলেজের সামনে গত ৫ আগস্টের পর শেখ মুজিবুর রহমানে ছবি বিনষ্ট করা হলে ওই স্তম্ভে মীর মুগ্ধের ছবি অঙ্কন করা হয়।

নাম প্রকাশ না করার অনুরোধে কলেজের একজন শিক্ষক জানান, দুদিন আগে কলেজে একটি অনুষ্ঠান হয়। এ নিয়ে চিনাইরে একটি দলের দুপক্ষের মধ্যে বিরোধ দেখা হয়। অস্ত্রশস্ত্রের মহড়াও দেখা গেছে। এরই জের ধরে এ ঘটনা ঘটিয়ে কাউকে ফাঁসানোর চেষ্টা করা হতে পারে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজহারুল ইসলাম বলেন, ‘ঘটনাটি পুলিশের জানা নেই। আমরা খোঁজ নিচ্ছি।’





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy