আটোয়ারীতে আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি

সারাবাংলা

পঞ্চগড়ের আটোয়ারীতে মাসিক আইনশংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার (অ:দা:) মোঃ

2025-11-25T15:10:37+00:00
2025-11-25T15:14:11+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আটোয়ারীতে আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৩:১০ পিএম  আপডেট: ২৫.১১.২০২৫ ৩:১৪ পিএম  (ভিজিট : ১০৫)
X

পঞ্চগড়ের আটোয়ারীতে মাসিক আইনশংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার (অ:দা:) মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে সভাদ্বয় অনুষ্ঠিত হয়। 

উপজেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে এবং বিভিন্ন সমস্যাবলীর ওপর গুরুত্বারোপ করে সভাদ্বয়ে বক্তব্য রাখেন আটোয়ারী মডেল স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাঃ মোঃ হুমায়ুন কবির. কৃষি অফিসার মোস্তাক আহমেদ, এলজিইডি প্রকৌশলী মোঃ ফয়সাল, ওসি মোঃ রফিকুল ইসলাম সরকার জুয়েল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিজিবি প্রতিনিধি সুবেদার মোঃ আঃ খালেক ও সুবেদার ডালিম, ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির আটোয়ারীূ জোনাল অফিসের এজিএম মোঃ তারিকুল ইসলাম, সাবেক উপজেলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি মোঃ আনিসুর রহমান ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী এবং স্থানীয় ছাত্র সমন্বয়ক বাবু সহ বিভিন্ন দপ্তরের দগÍর প্রধান এবং প্রতিনিধিগণ।

উল্লেখ্য, সভায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপশি উপজেলার প্রাণকেন্দ্র ফকিরগঞ্জ বাজারের যানযট সমস্যা নিরসন সহ আরো গুরুত্বপূর্ণ অনেক বিষয় নিয়ে আলোচনা হয়। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy