প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৪:০০ পিএম (ভিজিট : ১১৫)

X
ভোলার প্রবীন সাংবাদিক, দৈনিক বাংলার কন্ঠের প্রকাশক ও সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১১ ঘটিকায় সরকারী স্কুল মাঠে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।
এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
ভোলা জেলা পুলিশের এক টি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিউগলে করুন সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে শহরের কালিনার্থরায়ের বাজার বড় মসজিদের নিকট কবরস্থানে তাকে দাফন করা হয়।
গার্ড অব অনার অনুষ্ঠানে সদর থানার পুলিশ কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধ, সাংবাদিক, মুসল্লী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, বিভিন্ন সামাজিক সংগঠনের কমীরা উপস্থিত ছিলেন। এর আগে মরহুমের মরদেহ ভোলা প্রেসক্লাবে নেয়া হয়, সেখানে সাংবাদিকেরা তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
গত (২৪ নভেম্বর) সোমবার বিকাল ৩ টায় ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যু কালে তিনি-স্ত্রী, ১ ছেলে ২ মেয়েসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে ভোলা প্রেসক্লাবের সদস্য বৃন্দ, টেলিভিশন জার্নালিষ্ট ফোরাম-ভোলা, ভোলা রিপোটার্স ইউনিটি, বিভিন্ন রাজনৈতিক নেতারা, সামাজিক সংগঠন মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।