খুলনা মেডিকেলে পরিত্যক্ত নবজাতকের পাশে তারেক রহমান

কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি

সারাবাংলা

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পরিত্যক্ত নবজাতকের সহায়তায় বিএনপির 'নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল'।খুলনা মেডিকেল

2025-11-25T15:55:25+00:00
2025-11-25T15:55:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনা মেডিকেলে পরিত্যক্ত নবজাতকের পাশে তারেক রহমান
কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৩:৫৫ পিএম   (ভিজিট : ৬৭)
X

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পরিত্যক্ত নবজাতকের সহায়তায় বিএনপির 'নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল'।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৩ নভেম্বর জন্ম নেয়া এক নবজাতক শিশুকে তার কথিত বাবা-মা পরিত্যাগ করে পালিয়ে যাওয়ার পর, শিশুটির খোঁজ নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে হাসপাতালে যান বিএনপির "নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল" এর সদস্যরা। সেলের সদস্যরা শিশুটির চিকিৎসা ও তার সুরক্ষা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন।

এসময় "নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল" এর কেন্দ্রীয় সমন্বয়কারী এবং বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম ভার্চুয়ালি হাসপাতালে উপস্থিত চিকিৎসক ও নার্সদের সাথে কথা বলেন ও সেলের সদস্যদের শিশুটির চিকিৎসা সম্পর্কিত দিকনির্দেশনা প্রদান করেন। তিনি হাসপাতালের পরিচালক ডা. মো. আইনুল ইসলাম, তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ আক্তারুজ্জামান, সহকারী পরিচালক ডাঃ আহসান হাবীব সহ অন্যান্য চিকিৎসকদের সাথে কথা বলে শিশুটির সামগ্রিক অবস্থার খোঁজ নেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে শিশুটির চিকিৎসা এবং সুরক্ষার জন্য আর্থিক সহায়তা ও শিশু সুরক্ষা সামগ্রী হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেন সেলের সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন "নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল" এর সদস্য ডা. আকরামুজ্জামান, ডা. আবু জাফর মোহাম্মদ সালেহ পলাশ, ডাঃ তাজরুল ইসলাম, ডা. হুমায়রা মুসলিমা বাবলী।এছাড়া উপস্থিত ছিলেন ডাঃ মোহাম্মাদ শওকত আলী, ডাঃ মাসুদুর রহমান লিমন, ডাঃ মশিউর রহমান দীপুসহ অন্যান্য চিকিৎসক, নার্স ও হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy