প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৪:১২ পিএম (ভিজিট : ৬০)

X
ঝালকাঠির সুগন্ধা নদী থেকে মর্জিনা বেগম (৫৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি দিয়াকুল গ্রামে মেয়ের জামাইবাড়ি ঝালকাঠি সদর উপজেলার দেউরি গ্রামে বেড়াতে এসেছিলেন।
আজ সকালে নদীর পাড়ে মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের জামাতা আনোয়ার হোসেন বলেন, “গতরাতে খাওয়া-দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়ি। সকালে উঠে দেখি মা (শাশুড়ি) ঘরে নেই। অনেক খোঁজার পর জানতে পারি নদীতে একটি মরদেহ পাওয়া গেছে। গিয়ে দেখি সেটি আমার শাশুড়ির।”
পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা, না কি দুর্ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে।