চন্দনাইশে এতিম ও দুঃস্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের কানাইমাদারি এলাকায় বানিজ‍্যিক প্রতিষ্ঠান মায়ের দোয়া এন্টারপ্রাইজ এর চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর এর পক্ষ

2025-11-25T16:16:46+00:00
2025-11-25T16:16:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চন্দনাইশে এতিম ও দুঃস্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৪:১৬ পিএম   (ভিজিট : ৭১)
X

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের কানাইমাদারি এলাকায় বানিজ‍্যিক প্রতিষ্ঠান মায়ের দোয়া এন্টারপ্রাইজ এর চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর এর পক্ষ থেকে কানাইমাদারী হযরত মামুন খলিফা এতিম ও হেফজখানা, কানাইমাদারী জয়নুল উলুম মাদ্রসা, দারুল উলুম হেমায়তুল ইসলাম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল থেকে এসব শীতবস্ত্র নিজ নিজ প্রতিষ্ঠানে বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজ এর ম্যানেজার আবুল ফয়েজ, বরকল ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আবদুল মুবিন মেম্বার, বরকল ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মো: বেলাল মেম্বার, নিদাগের পাড়া জায়নুল উলূম মাদ্রাসা'র সুপার মাওলানা তাজুল ইসলাম, নিদাগের পাড়া পুরাতন মসজিদ এর খতিব মুজিবুর রহমান, হেমায়তুল ইসলাম হেফজখানা ও এতিমখানা সুপার মো: মহিম, মাওলানা এমদাদ প্রমুখ।

এসময় উপস্থিত ব‍্যক্তিরা বলেন, মায়ের দোয়া এন্টারপ্রাইজ এর চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর এলাকার বেকার সমস্যা সমাধান, গরীবের মেয়ের বিয়েতে সহযোগিতা, মসজিদ-মাদ্রাসায় নির্মাণে সহযোগিতা সহ বিভিন্ন মানবিক কাজ করে যাচ্ছে , মায়ের দোয়া এন্টারপ্রাইজ এর এমন মানবিক কাজ আরো অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy