নন্দীগ্রামে বিনামূল্যে ধানবীজ-সার পেল ১৬৫০ কৃষক

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

সারাবাংলা

প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যয় কমানো ও বোরো মৌসুমে ধানের উৎপাদন বৃদ্ধি করতে সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় বগুড়ার নন্দীগ্রামে

2025-11-25T18:14:33+00:00
2025-11-25T18:14:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নন্দীগ্রামে বিনামূল্যে ধানবীজ-সার পেল ১৬৫০ কৃষক
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৬:১৪ পিএম   (ভিজিট : ৯১)
X

প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যয় কমানো ও বোরো মৌসুমে ধানের উৎপাদন বৃদ্ধি করতে সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় বগুড়ার নন্দীগ্রামে ১৬৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ধানবীজ ও সার বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে এ প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম। 

রবি/২০২৫–২৬ অর্থবছরে বোরো উফশী ও হাইব্রিড ধান চাষ সম্প্রসারণের লক্ষ্যে এই উপজেলার ১৬০০ জন প্রান্তিক কৃষককে উফশী বোরো ধানের বীজ–সার ও ৫০ জন কৃষককে হাইব্রিড বোরো ধানবীজ ও সার বিনামূল্যে প্রদান করা হয়। প্রতিজন কৃষককে নির্ধারিত হারে উন্নতমানের বীজ, ডিএপি ও এমওপি সার দেওয়া হয়। কর্মসূচিটি বাস্তবায়ন করছে উপজেলা কৃষি পুনর্বাসন ও প্রণোদনা বাস্তবায়ন কমিটি। 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হক কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশিকুর রহমান ও শর্মিলী ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার ফজলুল করিম, বুড়ইল ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, সদর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম কামাল, ভাটগ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, থালতামাঝগ্রাম ইউপি প্যানেল চেয়ারম্যান সামছুর রহমান।

এছাড়া উপস্থিত ছিলেন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাকিরুল ইসলামসহ কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। 

প্রণোদনা গ্রহণ করতে আসা কৃষকরা জানান, সারের দাম বাড়ায় চলতি মৌসুমে ধান চাষে ব্যয় বেড়ে গেছে। সরকারি এ সহায়তা তাদের কিছুটা স্বস্তি দিয়েছে। এক প্রান্তিক কৃষক বলেন,বীজ আর সার কিনতে অনেক টাকা লাগে। সরকার বিনামূল্যে দিয়েছে, তাই এবার বোরো চাষে আমাদের খরচ কিছুটা হলেও কমে যাবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, বোরো ধান বাংলাদেশের প্রধান খাদ্যশস্য। উৎপাদন বাড়াতে এবং কৃষকদের উৎসাহ দিতে সরকার প্রতিবছর প্রণোদনা দিয়ে আসছে। কৃষকরা যেন সঠিকভাবে এ বীজ ও সার ব্যবহার করে ভালো ফলন পান। উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হক বলেন, উফশী ও হাইব্রিড বোরো ধান উচ্চফলনশীল। সঠিক নিয়মে চাষ করলে কৃষকরা আগের তুলনায় বেশি ফলন পাবেন। বিতরণ অনুষ্ঠানে কৃষি কর্মকর্তারা কৃষকদের মধ্যে জমি প্রস্তুতি, সার প্রয়োগ, রোগবালাই দমন, সেচ ব্যবস্থাপনা এসব বিষয়ে দিকনির্দেশনাও প্রদান করেন। পুরো বোরো মৌসুমে মাঠ পর্যায়ে কৃষি বিভাগের তত্ত্বাবধান থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy