জরিমানা, গ্রেফতার ও প্রতিষ্ঠান বন্ধের প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

ময়মনসিংহে প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনোস্টিক মালিকদের উপর পরিবেশ অধিদপ্তরের ঘনঘন জরিমানা, গ্রেফতার ও প্রতিষ্ঠান বন্ধের প্রতিবাদে এবং সহজ

2025-11-25T20:09:07+00:00
2025-11-25T20:09:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জরিমানা, গ্রেফতার ও প্রতিষ্ঠান বন্ধের প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৮:০৯ পিএম   (ভিজিট : ৪৮)
X

ময়মনসিংহে প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনোস্টিক মালিকদের উপর পরিবেশ অধিদপ্তরের ঘনঘন জরিমানা, গ্রেফতার ও প্রতিষ্ঠান বন্ধের প্রতিবাদে এবং সহজ শর্তে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র প্রদানসহ সকল লাইসেন্স প্রদানের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে ময়মনসিংহে প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক ডায়াগনোস্টিক এসোসিয়েশন জেলা শাখা।

মঙ্গলবার দুপুরে নগরীর নতুন বাজার হরি কিশোর রায় রোডস্থ পরিবেশ অধিদপ্তরের সামনে ময়মনসিংহে প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনোস্টিক এসোসিয়েশন জেলা শাখা আয়োজিত ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তারা পরিবেশ অধিদপ্তরের সার্বিক কর্মকান্ডে এবং অসাধু কর্মকর্তাদের যোগসাজস নিয়ে তীব্র প্রতিবাদ জানান। 

বক্তারা অভিযোগ করেন, পরিবেশ অধিদপ্তরের কিছু কর্মকর্তার ইচ্ছামতো সিদ্ধান্ত, বারবার কাগজপত্র যাচাইয়ের নামে হয়রানি, ভ্রাম্যমাণ আদালতের নামে ক্ষমতার অপব্যবহার এবং অযৌক্তিক জরিমানার ফলে স্বাস্থ্যসেবা খাত মারাত্মক সংকটে পড়েছে। 

তাদের বক্তব্য—একই অভিযোগে প্রথমে জরিমানা, পরে ক্লিনিক বন্ধ, এরপর আবার মালিকদের গ্রেপ্তার—এ ধরনের ত্রিমুখী শাস্তি স্বাস্থ্যখাতকে স্থবির করে দিচ্ছে। মালিকরা মানববন্ধন থেকে ঘোষণা দেন, স্বচ্ছ তদন্ত কমিটি গঠন, অযৌক্তিক ক্লিনিক ও হাসপাতাল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার, গ্রেপ্তার বন্ধ এবং ত্রিমুখী শাস্তির এই নীতি বাতিল করতে হবে। 

নতুবা যৌক্তিক সমাধান না আসা পর্যন্ত তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে তারা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy