কালিহাতীতে মনোনয়ন রিভিউ চাইলেন উপজেলার নেতাকর্মীরা

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

বিএনপির কেন্দ্র ঘোষিত সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন নিয়ে মাঠে দেখা দেওয়া অসন্তোষের প্রেক্ষিতে মনোনয়ন রিভিউ বা পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন

2025-11-25T20:41:19+00:00
2025-11-25T20:41:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে মনোনয়ন রিভিউ চাইলেন উপজেলার নেতাকর্মীরা
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৮:৪১ পিএম   (ভিজিট : ৬৩)
X

বিএনপির কেন্দ্র ঘোষিত সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন নিয়ে মাঠে দেখা দেওয়া অসন্তোষের প্রেক্ষিতে মনোনয়ন রিভিউ বা পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন কালিহাতী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিকসহ স্থানীয় নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে পাইকড়া ও সহদেবপুর ইউনিয়নের উদ্যোগে পাইকড়া কে.পি.  ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি মিছিল বের হয়ে পৌজান বাজারে গিয়ে শেষ হয়। মিছিলে দুই ইউনিয়নসহ উপজেলা ও পৌর বিএনপির  নেতা–কর্মী অংশ নেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিক বলেন, কালিহাতীর বাস্তবতা বুঝে যিনি দীর্ঘদিন আন্দোলন–সংগ্রামে সামনে ছিলেন, তাকেই মনোনয়ন দিতে হবে। বেনজির আহমেদ টিটোর পক্ষে আমরা কেন্দ্রের কাছে মনোনয়ন রিভিউ চাইছি।

তিনি অভিযোগ করে বলেন,সম্ভাব্য তালিকায় লুৎফর রহমান মতিন যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি বিভিন্ন সময়ে আওয়ামী লীগের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এমনকি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সঙ্গে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে গাছ বিতরণ করেছেন।

মিছিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও পাইকড়া ইউনিয়ন বিএনপির সভাপতি তাইবুর রহমান তোতা, সাধারণ সম্পাদক মো. জসিম খান,সহদেবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বালা, কালিহাতী পৌর বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ তৌহিদ,এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মিনু,উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা, সদস্য সচিব হাসমত আলী রেজা, যুগ্ম আহ্বায়ক বকুল মিয়া,পারখী ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন জিন্নাহ,

নাগবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি ইমান আলী, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, পাইকড়া ইউনিয়ন মহিলাদলের সভাপতি বিলকিস আক্তার, ছাত্রদলের সাবেক সভাপতি কায়সার আহম্মেদসহ স্থানীয় নেতা–কর্মীদের দাবি, তৃণমূলের মতামত উপেক্ষা করা হলে নির্বাচনী মাঠে নেতিবাচক প্রভাব পড়বে। তাই কেন্দ্রীয় নেতৃত্বকে পুনর্বিবেচনার আহ্বান জানান তারা।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy