ছাতকে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় সচেতনতামূলক সেমিনার

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

সুনামগঞ্জের ছাতকে ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের আওতায় একটি সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকাল ১০টায় ছাতক উপজেলা

2025-11-25T20:43:43+00:00
2025-11-25T20:43:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ছাতকে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় সচেতনতামূলক সেমিনার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৮:৪৩ পিএম   (ভিজিট : ৭২)
X

সুনামগঞ্জের ছাতকে ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের আওতায় একটি সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরেফিন। সেমিনারটি পরিচালনা করেন ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের কর্মকর্তা মাহমুদুর রহমান।

সেমিনারে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে দেশে পানিবাহিত ও ভেক্টরবাহিত রোগের ঝুঁকি দিন দিন বাড়ছে। এ সমস্যা মোকাবেলায় জলবায়ু সহনশীল স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে আগাম সচেতনতা, সেবা সহজীকরণ এবং সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন।

সেমিনারে উপস্থিত ছিলেন দৈনিক যায়যায়দিন ও যুগভেরী পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি সাজ্জাদ মাহমুদ মনির, দৈনিক মানবকণ্ঠ পত্রিকার প্রতিনিধি মো. খালেদ মিয়া, স্বাস্থ্যকর্মী মোহাম্মদ ফরিদ দেওয়ান, অংশগ্রহণকারী সামিত্রা মন্ডল, মোছা. শাহানা বেগম, মো. জাহেদ আহমেদ, ফারুক মিয়া, লিটন দাস, আশরাফুল ইসলাম, শৈলী বর্ধন ও মো. চমক আলী।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy