“জীবনের শেষ পর্যায়ে এসে আবারও আপনাদের পাশে থাকতে চাই”

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দিন চৌধুরী আগামী জাতীয় সংসদ

2025-11-25T21:51:11+00:00
2025-11-25T21:51:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
“জীবনের শেষ পর্যায়ে এসে আবারও আপনাদের পাশে থাকতে চাই”
শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৯:৫১ পিএম   (ভিজিট : ২০৪)
X

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দিন চৌধুরী আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি বলেন- “জীবনের শেষ পর্যায়ে এসে আবারও আপনাদের পাশে থাকতে চাই। এটাই আমার জীবনের শেষ নির্বাচন। সবাইকে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানাচ্ছি।”

সুনামগঞ্জ জেলা বিএনপির কমিটির সদস্য হাজী আব্দুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে ও পৌর বিএনপির যুগ্ন আহবায়ক ফারুক সরদার এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহ আলমের যৌথ পরিচালনায়  মঙ্গলবার দিরাই উপজেলা সদরে বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

আরো বক্তব্য রাখেন শাল্লা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল আউয়াল, দিরাই উপজেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির তালুকদার, দিরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, শাল্লা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুব সোবাহানী চৌধুরী, শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আমজাদ তালুকদার, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অশোক তালুকদার,সাংবাদিক এম আর মিজান, শাল্লা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুর রহমান, শাল্লা উলপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল মজিদ, শাল্লা উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম।

জনসভায় আরো বক্তব্য রাখেন সালাহ উদ্দিন তালুকদার, সজীব রশিদ চৌধুরী, সোহেল তালুকদার, মেহেদী হাসান, নুর আহমদ, জামিল হোসেন, আতাউর রহমান, মুজিবুর রহমান, আতিউর রহমান আতি। এছাড়া আরও উপস্থিত ছিলেন শাল্লা উপজেলার  ছাত্র দলের শাখিল আহমেদ, আবুল কালাম (পন্ডিত) জুবের সরদার দিগন্ত,  আনোয়ার হোসেন, আব্দুল খালেক প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy